সিলেটে বিনা টিকেটে দেখা যাবে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ, তবে... - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 10 November 2025

সিলেটে বিনা টিকেটে দেখা যাবে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ, তবে...


জাবেদ এমরান :
সোমবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ক্রিকেট একাডেমির শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্রবেশ ফ্রি থাকবে। কেবল পরিচয়পত্র সঙ্গে আনলেই গেট পার হওয়া যাবে।


বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগামী ১১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে পাঁচদিনের টেস্ট ম্যাচ।



স্টেডিয়ামে প্রবেশের জন্য নির্ধারিত গেট নম্বর-২, আর গ্যালারিতে প্রবেশের জন্য গেট ৫ থেকে ৯ পর্যন্ত খোলা থাকবে। দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থাও থাকবে। তবে নিরাপত্তার স্বার্থে ব্যাগ, খাবার বা বোতল সঙ্গে নেওয়া যাবে না বলে জানিয়েছে বিসিবি।


অন্যদিকে, সাধারণ দর্শকদের জন্যও নির্ধারণ করা হয়েছে সাশ্রয়ী টিকিট মূল্য। যেটাতে বলা হয়েছে, গ্রিন হিল এরিয়া ও শহীদ তুরাব স্ট্যান্ডের টিকিট মূল্য ৫০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ১০০ টাকা, ক্লাব হাউস ২৫০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০ টাকা দিয়ে টিকিট কেটে খেলা উপভোগ করা যাবে।



বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটি সদস্য এবং সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাহাত শামস বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও একাডেমির খেলোয়াড়দের জন্য ম্যাচটি বিনামূল্যে উন্মুক্ত রাখা হয়েছে।


No comments:

Post a Comment

Pages