সময় ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জামায়াত ভোটের নামে বেহেশতে যাওয়ার টিকিট দেয়। তারা এসব মুনাফেকি করে। আমাদের সাবধান থাকতে হবে৷ ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবেনা।’
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে বাড়ি লক্ষীর হাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
এনসিপি প্রসঙ্গে তিনি বলেন, ‘এলাকায় একটাও এনসিপি নাই। সে কারনে তারা জামায়াতের সঙ্গে সুর মিলায়। তারা পিআর চায়, জনগণ পিআর বুঝেনা। এসবের কারন ভোট পেছানো। যেসবে একমত সেগুলোর দায় নেব, অন্যকিছুর দায় নেব না।’
পরিবেশ উপদেষ্টা রেজওয়ানার মন্তব্যে তিনি বলেন, ‘দীর্ঘ ৯ মাস সংস্কারের নাম করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে একমত হয়েছেন। এর বাইরে গায়ের জোরে কিছু চাপিয়ে দিলে দেশের মানুষ গ্রহণ করবে না।’
এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর সভাপতি আব্দুল হামিদসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment