সময় ডেস্ক : বরগুনায় ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় চলতি বছরে ডেঙ্গু জ্বরে প্রাণ হারালেন ২৫ জন।
শনিবার (২৮ জুন) সকালে তাকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বরিশাল রেফার্ড করা হয়। সেখানে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
বরগুনার সিভিল সার্জন আবুল ফাত্তাহ জানান, মনিরা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। সকালে তার অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু পথেই তিনি মারা যান।
এর আগে শুক্রবার (২৭ জুন) বেতাগীর কালিকাবাড়ি এলাকার আবদুল করিম (৫০) নামে এক ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ জন। মোট ভর্তি রোগীর সংখ্যা ২৩৪ জন। জেলায় চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭৭৯ জন।

No comments:
Post a Comment