সময় ডেস্ক : নরসিংদীর মনোহরদীতে প্রতিবেশী দাদার লালসার শিকার হয়ে এক তরুণী (১৮) সন্তান জন্ম দিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলায় অভিযুক্ত দাদা রহমান মিয়াকে (৫৮) গ্রেপ্তার করে বৃহস্পতিবার (২৬ জুন) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরদী থানার ওসি মো. আব্দুল জব্বার।
ভুক্তভোগীর মায়ের অভিযোগ, ৭ মাস আগে দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে রহমান মিয়া জোরপূর্বক মেয়েটিকে ধর্ষণ করে এবং ভয়ভীতি দেখিয়ে বিষয়টি গোপন রাখেন। চলতি বছরের ৩০ জানুয়ারি মেয়েটির বিয়ে হলেও পরে জানা যায় সে ৭ মাসের অন্তঃসত্ত্বা।
গত ১৬ জুন ওই ভুক্তভোগী মেয়েটি একটি পুত্রসন্তানের জন্ম দেন। গ্রাম্য সালিশের মাধ্যমে কয়েকবার মীমাংসা করার চেষ্টা করা হলেও কোনো লাভ হয়নি। পরে সমাধান না হওয়ায় গত বুধবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর মা। অভিযুক্ত রহমান মিয়া স্থানীয় বাজারে ভাঙারির ব্যবসা করেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার জানান, প্রতিবেশী দাদার হাতে ধর্ষণের শিকার হয়ে একটি পুত্রসন্তান জন্ম দিয়েছে ভুক্তভোগী মেয়েটি। মামলা দায়েরের সাথে সাথেই ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ। ডিএনএ পরীক্ষার মাধ্যমে শিশুটির পিতৃত্ব যাচাই করা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহমান মিয়া ধর্ষণের কথা স্বীকার করেছেন।

No comments:
Post a Comment