এডভোকেট তাজ উদ্দিন শাবি’র আইন উপদেষ্টা নিযুক্ত - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 15 February 2025

এডভোকেট তাজ উদ্দিন শাবি’র আইন উপদেষ্টা নিযুক্ত


স্টাফ রিপোর্টারঃ দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা নিযুক্ত হয়েছেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন। 


গত ১২ ফেব্রুয়ারী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে এ পদে নিয়োগ প্রদান করেন। 


সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য মোহাম্মদ তাজ উদ্দিন একজন লব্ধপ্রতিষ্ঠ আইনজীবী। করোনা মহামারীকালে দেশে প্রথম বারের মত ভার্চুয়াল কোর্ট চালু হলে মোহাম্মদ তাজ উদ্দিন দেশের প্রথম আইনজীবী হিসেবে ভার্চুয়াল কোর্টে শুনানী পরিচালনা করে দেশব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেন। 


এছাড়াও, এক যুগেরও বেশী সময়ে অনেকগুলো চাঞ্চল্যকর মামলা তিনি পরিচালনা করেছেন। মোহাম্মদ তাজ উদ্দিন সাংবাদিক হিসেবেও সমধিক পরিচিত। ২০০০ সাল থেকে তিনি সাংবাদিকতায় সম্পৃক্ত। কাজ করেছেন একাধিক স্থানীয়, জাতীয় ও আর্ন্তজাতিক গণমাধ্যমে। 


তিনি সিলেট প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচিত সদস্য, বিদেশী গণমাধ্যম কর্মীদের সংগঠন ওভারসিজ করেসপন্ডেন্ট এসোসিয়েশন, সিলেট (ওকাস)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। 


নগরীর ২৫নং ওয়ার্ডের মোমিনখলার বাসিন্দা এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন। 


যে কোন প্রয়োজনে তার সাথে চেম্বার: ওয়াহিদ মনজিল, মোমিনখলা, সিলেট অথবা ০১৭১১-৪৪৫০৫৬ নাম্বারে যোগাযোগ করা যাবে।


No comments:

Post a Comment

Pages