‘র’ বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে' - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 13 February 2025

‘র’ বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে'


সময় ডেস্ক :
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘পার্শ্ববর্তী দেশগুলো বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমার কাছে তথ্য আছে ‘র’ দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে।’


বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৫ম সম্মেলনে তিনি এসব কথা বলেন।


অন্তর্বর্তী সরকারকে শক্তহাতে দেশ পরিচালনার আহ্বান জানিয়ে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। এর পেছনে বিগত ফ্যাসিস্ট সরকারের হাত রয়েছে।


ফয়জুল করীম আরও বলেন, যেখানে দুর্নীতি হবে সেখানকার প্রশাসনকে বরখাস্ত করতে হবে। বদলি করলে হবে না। কারণ প্রশাসনের অগোচরে বাংলাদেশে কিছুই হওয়া সম্ভব না। প্রশাসনকে নিয়ন্ত্রণ করুন। যুবকরা জেগে উঠলে দেশ জেগে উঠবে। তাই যুবকদের সঠিক পথে পরিচালিত করতে হবে বলেও জানান তিনি।


ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি আল-আমিন সোহাগ এতে সভাপতিত্ব করেন।


No comments:

Post a Comment

Pages