জাবেদ এমরান : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের দ্বিতীয় পর্বের ম্যাচ সিলেটে ৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে।
ঘরের মাঠে সিলেটের খেলা দেখতে ক্রিকেট প্রেমীরা বুথের লম্বা লাইনে দাঁড়িয়ে কিনছেন টিকেট। ১৮ হাজার দর্শক ধারণ সম্পন্ন স্টেডিয়ামে টিকেটের চাহিদা বেশি থাকায় অনেকে কালোবাজারি থেকে টিকিট কিনে হচ্ছে প্রতারিত।
শুক্রবার (১০ জানুয়ারি) বন্ধের দিন হওয়ায় অনেকে পরিবার-পরিজন নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে না দাঁড়িয়ে দুই শত টাকার টিকেট এক থেকে তিন হাজার টাকা, পাঁচ শত টাকার টিকেট দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কিনতে দেখা যায়। তার মধ্যে নকল টিকেটও রয়েছে।
সিলেটে বিপিএল ম্যাচ হলে বরাবরই ক্রিকেট প্রেমীদের মধ্যে উৎবের আমেজ বিরাজ করে। হুমরি খেয়ে ক্রিকেট ভক্তরা দলে দলে প্রিয় দলের খেলা দেখতে স্টেডিয়ামে ছুটেন। আসনের তুলনায় দর্শক বেশি হওয়ার সুযোগটি লুফে নেয় কালোবাজারিরা।
ফটো পেপারে প্রিন্ট করা নকল টিকেট অনেকে বেশি দামে কিনে গেট পাসের সময় ধরা পরছেন। এমনটি জানিয়েছেন গেট পাসে দায়িত্বরতরা। তারা বলেন প্রতিটা টিকেট মোবাইলে স্ক্যানিং করে দর্শকদের প্রবেশ করতে দেয়া হয়। মাঝে মধ্যে নকল টিকেট মিলছে বলে তারা জানান।
এসব নকল টিকেট নগরীর আম্বরখানাসহ নানা কম্পিউটারের দোকান একটি চক্র প্রিন্ট করে আরেকটি প্রতারক চক্রের মাধ্যমে বাজারে বিক্রি করছে।
শুক্রবার বন্ধের দিনে সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটাল এর ম্যাচ দেখতে গোলাপগঞ্জ আসেন দুই বন্ধু। লাক্কাতুরা স্টেডিয়াম এলাকা থেকে দুটি টিকেট কিনেন কলেজ পড়ুয়া রাফি ও মোনায়েম। গেট পাসে এসে চেকিং এ টিকেট দুটি নকল হিসেবে শনাক্ত হয়। দুই শত টাকা মূল্যমানের দুটি টিকেট তিন হাজার টাকায় একজনের কাছ থেকে কেনেন বলে জানান।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নিরাপত্তার দায়িত্বে থাকা সিনিয়র সিকিউরিটি কো-অর্ডিনেটর অলি ওয়াআশিকুজ্জামান চৌধুরী অনি বলেন, চেকিং এর সময় আমরা কয়েকটি নকল টিকেট শনাক্ত করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যে সব দর্শক ম্যাচের টিকেট কিনবেন স্ব-শরীরে বিসিবি নির্ধারিত বুথ থেকে কিনতে তিনি পরামর্শ দেন।


No comments:
Post a Comment