আ'লীগ সরকার আমলে নিহত হারিছ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 29 December 2024

আ'লীগ সরকার আমলে নিহত হারিছ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত


সময় ডেস্ক :
মৃত্যুর তিন বছর পর রাষ্ট্রীয় মর্যাদায় নিজ এলাকা কানাইঘাটে শায়িত হলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ চৌধুরী।


রোববার (২৯ ডিসেম্বর) বাদ আসর  কানাইঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় সাবেক এই বিএনপি নেতাকে।


রোববার বিকেলে হারিছ চৌধুরীর দেহাবশেষ সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহে নেওয়া হলে তাকে শেষ বিদায় জানাতে উপস্থিত হন হাজারো নেতাকর্মীরা। সেখানে মোনাজাত পরিচালনা করেন শাহজালাল দরগাহ মসজিদের খতিব ও ইমাম হাফিজ মাওলানা হুজায়ফা হোসাইন। এ সময় হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, মেক্সিকোর রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় হারিছ চৌধুরীর বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন তারা।


এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপাসরনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকি, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সালেহ আহমদ খসরু ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পদাক বদরুজ্জামান সেলিম প্রমুখ।


শাহী ঈদগাহে শ্রদ্ধাজ্ঞাপন ও দোয়া কামনা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি কানাইঘাটে। সেখানে গার্ড অব অনার দেওয়ার জন্য সাতবাঁক শাহী ঈদগাহ মাঠে দেহাবশেষ নেওয়া হয়। 


সেখানে দাফন পূর্বে হারিছ চৌধুরীর বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণা করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মামুন রশিদ মামুন, সিলেট জেলা বিএনপির সদস্য ফয়ছল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন, ওয়েছ আহমদ, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমির ফয়ছল আহমদ, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ, সড়কের বাজার আহমদিয়া আলিম মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল মন্নান ও হারিছ চৌধুরীর চাচাতো ভাই টিপু চৌধুরী প্রমুখ।


প্রসঙ্গঃ আওয়ামী লীগ সরকারের হুলিয়া মাথায় নিয়ে প্রায় দেড় যুগ আত্মগোপনে থাকার পর ২০২১ সালের ৩ সেপ্টেম্বর হারিছ চৌধুরী মারা যান। অধ্যাপক মাহমুদুর রহমান নামে তখন তাকে ঢাকার সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন্নাবিয়্যিন মাদরাসা প্রাঙ্গণে দাফন করা হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর তাঁর মেয়ে সামিরা আদালতের শরণাপন্ন হলে মরদেহ উত্তোলন ও ডিএনএ পরীক্ষা শেষে হারিছ চৌধুরীর পরিচয় নিশ্চিত করা হয়। তার ইচ্ছানুসারে রোববার নিজ এলাকা কানাইঘাটের শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়।


No comments:

Post a Comment

Pages