প্রেমিককে খোশি করতে প্রেমিকের বাবাকে বিয়ে করলেন তরুণী! - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 11 October 2021

প্রেমিককে খোশি করতে প্রেমিকের বাবাকে বিয়ে করলেন তরুণী!


বহির্বিশ্ব ডেস্ক :
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে লন্ডনের একটি ঘটনা। জানা গেছে, মায়ের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এক তরুণ। কিন্তু তার সেই কষ্ট সহ্য করতে পারছিলেন তার প্রেমিকা। 


তাই হঠাৎ সিদ্ধান্ত নিয়ে প্রেমিকের বাবাকেই বিয়ে করে ফেলেন। ওই তরুণীর যুক্তি, তার আসল উদ্দেশ্য ছিল প্রেমিকের মায়ের অভাব বোধ দূর করা।

 

ভাইরাল হওয়া ভিডিওতে ওই তরুণী বলেন, তিনি শুধুমাত্র চেয়েছিলেন তার ভালবাসার মানুষ খুশিতে বাঁচুক। মাকে এতটাই মিস করছিলেন, যে প্রেমিকের শরীর নিয়ে চিন্তায় পড়ে যান ওই তরুণী।


ভিডিওর মাধ্যমে তরুণী আরও বলেন, ‘কয়েক দিন আগে আমার প্রেমিকের মা মারা যান। আমি চাইনি ও দুঃখে থাকুক। তাই আমি ওর বাবাকে বিয়ে করার সিদ্ধান্ত নেই। তার ফলে আমার প্রেমিক আবার মা পেল। মায়ের অভাব বোধ হবে না ওর।’


ওই তরুণীর এমন ঘটনায় একদিকে প্রশংসা করছেন কেউ কেউ, অন্যদিকে ওই তরুণীর এমন সিদ্ধান্তে রীতিমতো হতবাক সাধারণ মানুষ।


সূত্র : আনন্দবাজার


No comments:

Post a Comment

Pages