সুনামগঞ্জে দোকানে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার ৪ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 28 September 2021

সুনামগঞ্জে দোকানে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার ৪


নিজস্ব সংবাদদাতা :
সুনামগঞ্জের তাহিরপুরে একটি ফোনের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সাড়ে ৯ লাখ টাকার মালামাল চুরির অভিযোগে ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়।


মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খাসতাল চরগাঁও এলাকা থেকে ৪ যুবককে আটক করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয়নাল আবেদীন।



সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার বাদাঘাট বাজারের রাসেল টেলিকম নামের দোকানে চুরির ঘটনা ঘটে, যা ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়ে। পরে স্থানীয় পুলিশ ফাঁড়িতে চুরির ঘটনাটি জানালে পুলিশ অভিযানে নেমে ওই ৪ যুবককে গ্রেফতার করে।


বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয়নাল আবেদীন জানান, ক্লোজ সার্কিট ক্যামেরার সূত্র ধরে ৪ যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ফাঁড়ি ইনচার্জ।

No comments:

Post a Comment

Pages