মঙ্গলবার কামরানের ১ম মৃত্যুবার্ষিকী : মহানগর আ’লীগের কর্মসূচী - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 13 June 2021

মঙ্গলবার কামরানের ১ম মৃত্যুবার্ষিকী : মহানগর আ’লীগের কর্মসূচী


প্রেস-বিজ্ঞপ্তি
: আগামী মঙ্গলবার (১৫ জুন) সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা বদর উদ্দিন আহমদ কামরানের প্রথম মৃত্যুবার্ষিকী। 


মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগ নানা কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে- ১৫ই জুন সকাল সাড়ে ৯টায় মানিকপীরস্থ গোরস্থানে কবর জিয়ারত করা। 


মহানগরের আওতাধীন ২৭টি ওয়ার্ডে বাদ আছর ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ কর্তৃক নির্ধারিত মসজিদে স্বাস্থ্য বিধি মেনে মিলাদ মাহফিল সম্পন্ন করা। 


কর্মসূচীতে সকল নেতৃবৃন্দকে অংশগ্রহণ করার জন্য মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন আহবান জানিয়েছেন।


No comments:

Post a Comment

Pages