সুনামগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গ্রাম পুলিশ খুন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 6 May 2021

সুনামগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গ্রাম পুলিশ খুন


সময় ডেস্ক :
সুনামগঞ্জের তাহিরপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুর রউফ (৪৫) নামে এক গ্রাম পুলিশ সদস্য খুন হয়েছেন। 


বৃহস্পতিবার (০৬ মে) ভোররাতে বড়দল উত্তর ইউনিয়নের বোরখাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত আব্দুর রউফ উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বোরখাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি বড়দল উত্তর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।


নিহতর সহকর্মী ইউসুফ আলী জানান, ঘটনার রাতে নিহত আব্দুর রউফ সেহরি খাওয়া শেষ করে নির্মাণাধীন কাচা ঘরের বারান্দায় ঘুমানোর প্রস্তুতিকালে দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন করে।


তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান, এখনও বলা যাচ্ছে না কি কারণে তিনি খুন হলেন। প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।


No comments:

Post a Comment

Pages