১৩ এপ্রিল সৌদিতে রোজা শুরু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 11 April 2021

১৩ এপ্রিল সৌদিতে রোজা শুরু


বহির্বিশ্ব ডেস্ক :
সৌদি আরবে রোববার রমজানের বাঁকা চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল সোমবার (১২ এপ্রিল) ৩০ দিন পূর্ণ হবে শাবান মাসের। অর্থাৎ আগামী মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে সৌদিতে শুরু হবে মাহে রমজান মাস।


রোববার (১১ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের জাতীয় চাঁদ দেখা কমিটি রোববার সন্ধ্যায় দেশটির কোনো অঞ্চলে মাহে রমজানের মাসের চাঁদ দেখতে পায়নি। ফলে আগামী ১৩ এপ্রিল (মঙ্গলবার) প্রথম রমজান পালিত হবে।


এছাড়া সৌদির মতো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও মঙ্গলবার থেকে রোজা শুরু হবে।


সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয়ে থাকে।



No comments:

Post a Comment

Pages