ফের গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের নির্দেশ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 29 March 2021

ফের গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের নির্দেশ


সময় ডেস্ক :
মহামারি করোনা ভয়ঙ্কর হওয়ার কারনে ফের গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা জারি করেছে সরকার।


সোমবার (২৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে করোনা প্রতিরোধে মোট ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। সেখানে এ কথা বলা হয়েছে।


এর আগে করোনা সংক্রমণ শুরু হলে ২০২০ সালের ৩১ মে থেকে গণপরিবহনে অর্ধেক আসন খালি রাখতে বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তখন বাস মালিকদের দাবির মুখে বাস ভাড়া ৬০ ভাগ বাড়ায় সরকার। এর আগে দীর্ঘদিন গণপরিবহন চলাচল বন্ধ থাকে।


তবে করোনার সংক্রমণ কিছুটা কমে আসায় গত বছরের ১ সেপ্টেম্বর থেকে আবারও বাসের সব সিটে যাত্রী পরিবহন শুরু হয়।


উল্লেখ্য, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয়। সম্প্রতি করোনায় সংক্রমণ বেড়েছে। মৃত্যুও বেড়েছে।


No comments:

Post a Comment

Pages