অল্পদিনের মধ্যে রায়হান হত্যা মামলা প্রধান আসামি ধরা পরবে : স্বরাষ্ট্রমন্ত্রী - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 24 October 2020

অল্পদিনের মধ্যে রায়হান হত্যা মামলা প্রধান আসামি ধরা পরবে : স্বরাষ্ট্রমন্ত্রী


সময় ডেস্ক :
সিলেটের রায়হান হত্যার মামলার মূল আসামিকে শনাক্ত করা হয়েছে এবং তাকে ধরতে চেষ্টা অব্যাহত আছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, অপরাধ করে কেউ পাড় পাচ্ছে না। পুলিশও কোনো অপরাধ করে ছাড় পাবে না।


শনিবার (২৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, পুলিশ বাহিনীকে আধুনিকায়ন করতে প্রধানমন্ত্রী কাজ করছেন। অতি শীঘ্রই পুলিশ বাহিনীতে দুটি হেলিকপ্টার প্রদান করবেন। এছাড়াও পুলিশের জন্য আধুনিক হাসপাতালও নির্মাণ করা হবে।


তিনি বলেন, দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় পুলিশ যেখানেই অন্যায় করেছে, শৃঙ্খলা ভঙ্গ করেছে, কোথাও ছাড় দেয়া হয়নি। তাদেরকে আইনের মুখোমুখি দাঁড় করানো হয়েছে।


 

No comments:

Post a Comment

Pages