মৌলভীবাজারে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 9 August 2020

মৌলভীবাজারে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যা

মৌলভীবাজারে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যা
সময় ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বৌলাছড়া চা-বাগানে বসতঘরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী।

রোববার (০৯ আগস্ট) সকালে উপজেলার বৌলাছড়া চা-বাগানের শ্রমিক কলোনি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা হলেন- একই কলোনির বিপুল তন্তবায় ও তার স্ত্রী অলকা তন্তবায়।
 

শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউপির সচিব নারায়ণ দাস বলেন, অলকা ও বিপুলের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। রোববার ভোরেও তাদের ঝগড়া হয়। একপর্যায়ে শোয়ার ঘরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন বিপুল। এ সময় সন্তানদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে দরজা খুলে অলকা তন্তবায়ের গলাকাটা মরদেহ মেঝেতে আর ঘরের আড়ার সঙ্গে বিপুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল রানা জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

No comments:

Post a Comment

Pages