প্রবাসীদের দ্রুত সময়ে নমুনা পরীক্ষা ও সর্বোচ্চ ৪৮ ঘন্টার মধ্যে রিপোর্ট প্রদানের ক্ষেত্রে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় অথবা ল্যাবের প্রধান ট্যাকনিশিয়ান মোঃ আব্দুর রশিদ এর সাথে প্রয়োজনে যোগাযোগ করা যাবে। যোগাযোগ- ০১৭১১-৩০০৮৭১, ০১৭১১৩৯৯৩৩০.
এ প্রসঙ্গে সিলেট চেম্বারের সভাপতি জনাব আবু তাহের মোঃ শোয়েব বলেন, সিলেট প্রবাসী অধ্যূষিত অঞ্চল। সিলেটের একটি বিশাল জনগোষ্ঠী যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য ও বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন। এসব প্রবাসীরা দেশের অর্থনীতিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রেখে যাচ্ছেন। তাদের প্রেরিত রেমিটেন্সের উপর ভিত্তি করে বাংলাদেশের অর্থনীতি আজ মজবুত ভিতের উপর দাঁড়িয়েছে। তাদের দুশ্চিন্তা দূর করতে এই স্বস্তির ঘোষণা সিলেট তথা প্রবাসীদের জন্য অত্যন্ত সুখকর।
এজন্য মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন এমপি ও উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়কে সিলেট চেম্বারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। প্রবাসীদের আরো সুবিধার প্রদানের লক্ষে সিলেট ওসমানী হাসপাতালে আলাদা নমুনা সেল গঠনের আহবান জানান চেম্বার সভাপতি।

No comments:
Post a Comment