সময় ডেস্ক : স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) ও ফার্মাকোলজির অধ্যাপক ডা. একেএম নুরুল আনোয়ার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
চিকিৎসাধীন অবস্থায় রোববার (০৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর নেওয়ার পর ২০০১ সালে ডা. একেএম নুরুল আনোয়ার ইব্রাহিম মেডিকেল কলেজে উপাধ্যক্ষ ও ফার্মাকোলজি বিভাগের প্রধান হিসেবে যোগ দেন।
২০০৬ সালে তিনি ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ হন। ২০১১ সালে ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে তিনি অবসরে যান।

No comments:
Post a Comment