দক্ষিণ সুরমায় রিপন হত্যা : আরেক আসামী গ্রেফতার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 15 July 2020

দক্ষিণ সুরমায় রিপন হত্যা : আরেক আসামী গ্রেফতার

দক্ষিণ সুরমায় রিপন হত্যা : আরেক আসামী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা : সিলেটের দক্ষিণ সুরমায় আলোচিত শ্রমিক নেতা রিপন হত্যাকাণ্ডে জড়িত আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার সন্ধায় বড়ইকান্দি এলাকা থেকে তারেক আহমদ (২১) নামের আসামীকে গ্রেফতার করা হয়। রিপন হত্যা মামলায় এ পর্যন্ত তিন আসামী পুলিশের হাতে ধরা পড়ে। 
 

হত্যার হামলাকারীদের বহনকারী সিএনজি অটোরিকশার চালক তারেক বরইকান্দি ইউনিয়নের সুনামপুর গ্রামের বজলু মিয়ার বাড়ির ভাড়াটিয়া। সে কমলগঞ্জ উপজেলার ধোলাইপাড় গ্রামের আফজাল মিয়ার ছেলে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার হােসেন বলেন, এসএমপির উপ-কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা পিপিএম, মোগলাবাজার থানার সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে, দক্ষিণ সুরমা থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লোকমান হােসেনসহ চৌকস পুলিশ কর্মকর্তাদের একটি আভিযানিক টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

মামলার বাকি আসামীদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ করে ওসি আখতার আরও বলেন, সিলেট বিভাগীয় ট্যাঙ্ক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন খুনের সাথে জড়িত আরেক আসামীকে গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে।

উল্লেথ্য, গত শুক্রবার (১০ জুলাই) রাত সোয়া ১০টার দিকে নগরের দক্ষিণ সুরমার এলাকার বাবনা পয়েন্টস্থ সিতারা হোটেলের সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন ও তার সঙ্গে থাকা শ্রমিক নেতা বাবলা আহমদ তালুকদার। পরে তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রিপনের মৃত্যু হয়। 

নিহত ইকবাল হোসেন রিপন দক্ষিণ সুরমার খোজারখলা গ্রামের আবুল হোসেনের ছেলে এবং আহত বাবলা আহমদ তালুকদার একই গ্রামের মৃত মোক্তার আহমদ তালুকদারের ছেলে।

এ ঘটনায় সিলেট রেলওয়ে মাস্টারসহ ১৩ জনের নাম উল্লেখসহ আরও ৭ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার (১১ জুলাই) বেলা ১১টায় সাদ্দাম ও নোমান নামের দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

No comments:

Post a Comment

Pages