অ্যাডভোকেট এটিএম ফয়েজ করোনায় আক্রান্ত - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 21 June 2020

অ্যাডভোকেট এটিএম ফয়েজ করোনায় আক্রান্ত

অ্যাডভোকেট এটিএম ফয়েজ করোনায় আক্রান্ত
সময় ডেস্ক : সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ (কোভিড-১৯) করোনায় আক্রান্ত হয়েছেন। 

রোববার (২১ জুন) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।
 

একইসাথে তার স্ত্রী সিলেট সিটি করপোরেশনের ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিসিকের প্যানেল মেয়র রোকসানা বেগম শাহনাজ নমুনা পরীক্ষা করালে তার রিপোর্ট নেগেটিভ আসে।

অ্যাডভোকেট এটিএম ফয়েজ সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতির পাশাপাশি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার সভাপতির দায়িত্বেও রয়েছেন।

No comments:

Post a Comment

Pages